মাটন বিরিয়ানি – ঐতিহ্য, সুবাস আর স্বাদের এক অনন্য উৎসব। নরমসিদ্ধ মাটন ও সুগন্ধি চালের অপূর্ব সমন্বয় যা প্রতিটি আয়োজনকে বিশেষ করে তোলে।
মাটন বিরিয়ানি শুধু একটি খাবার নয়, বরং এটি বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি দানা ভাতে মিশে থাকে মশলার গভীর স্বাদ আর মাটনের রসালো পরশ, যা খাবারপ্রেমীদের মনে আনন্দ ছড়িয়ে দেয়। সুগন্ধি চালের স্তরে স্তরে সাজানো নরমসিদ্ধ মাটন আর বিশেষ বিরিয়ানি মশলার সংমিশ্রণ পুরো পরিবেশকে ভরে তোলে মোহনীয় সুবাসে।
উৎসবের টেবিলে কিংবা প্রিয়জনের সঙ্গে মিলনমেলায় মাটন বিরিয়ানি হয়ে ওঠে কেন্দ্রবিন্দু। এর সমৃদ্ধ স্বাদ, ঐতিহ্যবাহী রান্নার কৌশল এবং পরিপূর্ণতা একে সাধারণ খাবারের বাইরে নিয়ে গিয়ে এক অনন্য অভিজ্ঞতায় পরিণত করে।
অর্ডার নিশ্চিতকরণ:
অর্ডার সফলভাবে নিশ্চিত হওয়ার পর গ্রাহকের মোবাইলে বা ইমেইলে কনফার্মেশন পাঠানো হবে।
অর্ডার কাট-অফ টাইম:
(ইনস্ট্যান্ট রান্না করা খাবার অর্থাৎ ফুড ক্যাটারিং সার্ভিস এর ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়) অন্যান্য খাবার পণ্যের জন্য প্রতিদিন দুপুর ২:০০টার মধ্যে করা অর্ডার উক্ত দিনেই ডেলিভারির জন্য প্রক্রিয়াকরণ করা হবে । ২:০০টার পরে করা অর্ডার পরের কার্যদিবসে প্রক্রিয়া করা হবে।
ডেলিভারি সময়:
ফুড ক্যাটারিং সার্ভিস এর জন্য ঢাকার ভিতরে নির্ধারিত এলাকায় করা অর্ডারগুলো নির্ধারিত দিনে সময়মতো ডেলিভারি করা হয়। অন্যান্য খাদ্য পণ্য (যেমন: দই, ঘি, তেল ইত্যাদি) অর্ডার গ্রহণের ২-৪ দিনের মধ্যে পুরো বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি সম্পন্ন করা হয়। ।
ডেলিভারি এলাকা:
আমাদের হোম ক্যাটারিং সার্ভিস বর্তমানে ঢাকার যে এলাকায় চালু রয়েছে: আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর (১-১৪), ইব্রাহিমপুর, ভাষানটেক, উত্তর কাফরুল, দক্ষিণ কাফরুল। এছাড়া অন্যান্য খাদ্য পণ্য পুরো বাংলাদেশে ডেলিভারি করা হয়। অর্ডার করার আগে আপনার এলাকার সার্ভিস নিশ্চিত করুন।
পেমেন্ট পদ্ধতি:
ক্যাশ ও ডেলিভারি (COD)
বিকাশ/নগদ/রকেট
অনলাইন ব্যাংকিং
পণ্যের রিটার্ন ও রিফান্ড:
খাবার জাতীয় পণ্য হওয়ায় রিটার্ন/এক্সচেঞ্জ সাধারণত সম্ভব নয়। তবে যদি কোনো সমস্যার সম্মুখীন হন, "জননী ফুড" উক্ত সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করে থাকে।
পণ্য সংগ্রহের সময় উপস্থিত থাকা আবশ্যক:
ডেলিভারির সময় ক্রেতা বা তার প্রতিনিধি উপস্থিত থাকতে হবে। বারবার অনুপস্থিতি বা ফোন বন্ধ থাকলে অর্ডার বাতিল করা হতে পারে।
বিশেষ অনুরোধ বা কাস্টমাইজেশন:
অর্ডার করার সময় বিশেষ অনুরোধ জানানো যাবে। তবে তা সবসময় নিশ্চিত নয়।
প্রশ্ন থাকলে যোগাযোগ করুন:
হেল্পলাইন: ০১৫৭৫-২৬৭২৭৫
ইমেইল: jononifoodservice@gmail.com
JononiFood.com-এ আমরা গুণমান ও গ্রাহক সন্তুষ্টিকে অগ্রাধিকার দিই। তবে যেহেতু আমরা খাদ্যপণ্য সরবরাহ করি, তাই কিছু বিশেষ রিটার্ন নীতিমালা অনুসরণ করি:
ভুল পণ্য ডেলিভারি:
আপনার অর্ডারের সাথে প্রাপ্ত পণ্য মিলে না (যেমন: দই এর পরিবর্তে ঘি)– এমন ক্ষেত্রে আমরা পণ্য পরিবর্তন বা রিফান্ডের ব্যবস্থা করব।
এক্সপায়ার পণ্য:
যদি কোনো পণ্যের মেয়াদ শেষ হয়ে যায় বা প্রায় শেষ হয়ে আসে, এবং তা অর্ডারের সময় উল্লেখ না থাকে – তাহলে তা রিটার্নযোগ্য।